ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত ক্যাপ্টেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত ক্যাপ্টেন ছবির ক্যাপশন: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত ক্যাপ্টেন
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছিঁড়ে আহত হয়েছেন বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান।
শুক্রবার (২১ আগস্ট) বন্দর জেটি থেকে জাহাজটি বহির্নোঙরে পৌঁছে দেওয়ার পর ল্যাডার বেয়ে পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সামান্য আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার জাহাজটিকে বন্দর জেটি থেকে বহির্নোঙরে নিয়ে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান জাহাজ থেকে ক্যাপ্টেন বোটে নামছিলেন। এ সময় পাইলট ল্যাডারের ডান পাশের ম্যানরোপ ছিঁড়ে যায়। এতে তিনি নিচে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর শনিবার পর্যন্ত বিষয়টি তদন্ত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ল্যাডার ও ব্যবহৃত রশি পরীক্ষা করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ল্যাডার ধরে নিচে নামার সময় ডান পাশের রশি ছিঁড়ে গেলে ক্যাপ্টেন নিচে পড়ে যান। নিম্নমানের বা পুরোনো রশি ব্যবহার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ঘাটতি থেকে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ঢাকা পোস্টকে বলেন, এমভি বক্স এন্ডেভার থেকে ক্যাপ্টেন অবতরণের সময় পাইলট ল্যাডারের ডান পাশের ম্যানরোপ ছিঁড়ে যায়। আল্লাহর রহমতে ক্যাপ্টেন কোনো আঘাত ছাড়াই নিরাপদে জাহাজ থেকে অবতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন