ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-আসন্ন ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে গণসংযোগ, প্রচারে কোমর বেঁধে নেমেছেন বিএনপির প্রার্থী এনামুল হক এনাম।
দলীয় নেতাকর্মীদের নিয়ে হ্যান্ডমাইক দিয়ে দৈনন্দিন সময় সুচিনুযায়ী রোডম্যাপ গণসংযোগ প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন সাথে সাথে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
দঃভূর্ষী ইউনিয়ন হতে শুরু করে পৌরসভা ৩নং ওয়ার্ড গুয়াদন্ডী,রেল গেট,জাইদুল হক মাস্টার বাড়ী,আছাদ আলী মাস্টার বাড়ী,হয়ে তালতলাচৌকিতে সভা করেন।সেখান থেকে প্রেস ক্লাব চত্বরে এসে রাত ৮টা শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপির পৌরসভা সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা র সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,বিএনপির নেতা বদরুল খায়ের, পৌরসভা বিএনপির নেতা তৌহিদ,৩নং ওয়ার্ড সভাপতি কিসমত,সাধারণ সম্পাদক খসরু সহ প্রমুখ।বিএনপির প্রার্থী এনামুল হক এনাম বলেন, ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ সেবার সুযোগ দিন।

দৈনিক চট্টগ্রামপোস্ট