ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার আজিজের রহস্য জনক মৃত্যু কুমিল্লা রেললাইনে খন্ডিত লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
পটিয়ার আজিজের রহস্য জনক মৃত্যু কুমিল্লা রেললাইনে খন্ডিত লাশ ছবির ক্যাপশন: কুমিল্লা রেললাইনে খন্ডিত লাশ
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া খরনা ইউনিয়নের চাকরিচ্যুত ব্যাংকার আজিজের(৪৩) খন্ডিত লাশ পাওয়া যায় কুমিল্লা জেলার লালমাই এলাকার রেল লাইনে।
কুমিল্লা লাকসাম থানার এস আই আবদুল ওয়ারেশ ও রেল পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার(২৩জানুয়ারী)সকাল ৯টায় লালমাই এলাকার রেললাইন হতে খন্ড-বিখন্ড লাশটি উদ্ধার করে।সম্ভবত ট্রেনের ছাদ হতে তাকে ছিনতাইকারীরা ফেলে দিয়েছেন।
নিহত আজিজের বড় ভাই বলেন, সকাল সাড়ে ৮টায় মুবাইলে কথা বলে জানতে পারি সে কুমিল্লা। আধঘন্টার পর মুবাইল বন্ধ। পরে জিআরপি চট্টগ্রামের সাথে যোগাযোগ করে জানতে পারি কুমিল্লা থেকে ট্রেনে কাটা লাশ উদ্ধার করে লাকসাম থানা।মুবাইলে ছবি দেখে সনাক্ত করি আমার ভাই।৫হাজার চাকুরীচ্যুত বাংক কর্মীদের মধ্যে আমার ভাই একজন। তার কর্মস্হল ছিল সিলেটে। চাকরি চলে যাওয়ায় সে ঢাকা ট্রাভল এজেন্সিতে চাকরি নেয়। শুক্রবার বিকালে চাকরিচ্যুত দের নিয়ে মতবিনিময় করবেন বিএনপির প্রার্থী এনামুল হক এনাম। এতে যোগ দেয়ার জন্য সে বৃহস্পতিবার রাতে চট্রল এক্সপ্রেস ট্রেনে উঠেন।তার গলায় বড় ধরনের কাটা দেখে সন্দেহ হয় তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ময়না তদন্ত রির্পোটে প্রকৃত রহস্য বের হয়ে আসবে।
আবদুল আজিজ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের মৃত আবদুল আলমের পুত্র। বিয়ে করেছে মাত্র ৪বছর আড়াইবছরের ১টি পুত্র সন্তান আছে। এলাকা বাসী তাকে হারিয়ে শোকের মাতম চলছে ওয়াহেদুর পাড়া গ্রামে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স