ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ট্রাকের চাপায় শিশু নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
পটিয়ায় ট্রাকের চাপায় শিশু নিহত ছবির ক্যাপশন: ট্রাকের চাপায় শিশু নিহত
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা ১নং ওয়ার্ড মডেল মসজিদের সামনে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পড়ে নিহত হয় শিশু মোঃ মোস্তাকিম(১০)
ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার (২৩শে জানুয়ারি) সন্ধ্যা ৫টা।

 তার বন্ধু ইমরান মিশু জানান,মোস্তাকিম রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রাম গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এদিকে স্হানীয় জনতা দৌড়ে ট্রাকটি(ঢাকা-মেট্রো-ড-১২-৬৪০) আটক করে পুলিশ দেয়। 
তার পিতার নাম জুবায়ের হোসেন তার বাড়ি সাতকানিয়া। তারা স্বামী স্ত্রী লবণ মিলে কাজ করেন।তারা দীর্ঘদিন ধরে মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন।
হাইওয়ে থানার ওসি মো:হারুনর রশিদ বলেন, ঘটনা স্হলে পুলিশ গিয়ে ট্রাক জব্দ করে।ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।দূর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ট্রাক চাপায় শিশুটি নিহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।গতি নিয়ন্ত্রণ না থাকায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে স্হানীয়রা।দ্রুত গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে