হাটহাজারীতে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রিজাইডিং অফিসারদের নিয়ে উপজেলা প্রশাসন, হাটহাজারীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-৫, হাটহাজারী) জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, “এ বছর একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ায় সময় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণকে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর ভোট উপহার দিতে হবে।” এ সময় নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। সভায় নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।###
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চট্টগ্রামপোস্ট
কমেন্ট বক্স