মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকা ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রামুতে আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্যভাবে রজতজয়ন্তী উদযাপন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক সাঙ্গুর রামু উপজেলা প্রতিনিধি কামাল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, দূর্ণীতি প্রতিরোধ কমিটি রামু উপজেলা সাধারণ সম্পাদক খালেদ শহীদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক নুরুল আলম সোনা মিয়া, রামু প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, দৈনিক সাঙ্গুর বিশেষ প্রতিনিধি নুর উদ্দিন, দৈনিক সাঙ্গুর তিন পার্বত্য চট্টগ্রাম ও যুগান্তর প্রতিনিধি ইলিয়াছ সানি, কবি ও সাহিত্যিক সুলতান আহমদ মনিরি, প্রকৌশলী তরুণ বড়ুয়া, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সহ-সভাপতি আজিজুর রহমান রাজু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরল ইসলাম সেলিম,মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ডাক্তার মো: নাছির উদ্দিন, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবদেক ইমাম খায়ের, রামু প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক আল মাহমুদ ভূট্টো,সাংবাদিক আবুল কাসেম সাগর, সাংবাদিক কায়েদ আলম কায়সার, ছাত্র প্রতিনিধি মাইনুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম পোস্টে'র রামু প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ আলভি, প্যানোয়া নিউজ রামু প্রতিনিধি উচ্ছাস বড়ুয়া, সাংবাদিক আবদুল হামিদ,সাংবাদিক জাবেদুল আনোয়ারসহ রামু প্রেস ক্লাবের সাংবাদিক, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ঈদগড় রিপোর্টাস ক্লাবের সাংবাদিকসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ আবুল মনজুরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হবে। এছাড়া প্রধান অতিথি দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীসহ অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
পাশাপাশি উপস্থিত সকলকে আপ্যায়ন করাসহ হকার ও অসহায়দেরকে কম্বল বিতরণ করা হয়। এছাড়া দৈনিক সাঙ্গুর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রামু প্রেস ক্লাবের সার্বিক সহায়তায় অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক বলেন দৈনিক সাঙ্গু অসহায় ও নির্যাতিত মানুষের ঠিকানা। রামুর মাটি ও মানুষের কথা বলে দৈনিক সাঙ্গু। আগামীতেও দৈনিক সাঙ্গু রামুর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক সংবাদগুলো প্রকাশ করবে।
বক্তারা বলেন, রামুসহ পুরো চট্টগ্রামে দৈনিক সাঙ্গু এখন খুবই পাঠক প্রিয় পত্রিকা। সাঙ্গুর সংবাদ গুলো পাঠকদের মনে জায়গা করে নিচ্ছে। যা অন্যন্যা পত্রিকা গুলোর ছেয়ে আলাদা।
বক্তারা আরো বলেন, দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশককে রামুতে পেয়ে রামুবাসী খুবই আনন্দিত । পাশাপাশি দৈনিক সাঙ্গু দিন দিন আরো বেশি পাঠক নন্দিত হবেন এ প্রত্যাশা সকলের।

দৈনিক চট্টগ্রামপোস্ট