ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে বিএনপি সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
চৌদ্দগ্রামে বিএনপি সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে বিএনপি সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আলোচনা-সমালোচনায় পড়েছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তারেক রহমান মঞ্চে ওঠার আগেই তিনি একাধিকবার স্লোগান দেন। এ সময়ের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে আবিরকে বলতে শোনা যায়, “আজ এই মঞ্চ থেকে আমার মৃত্যুও হলে হাজার বার বলব জয় বাংলা।” পরে তিনি গণমাধ্যমকে জানান, ‘জয় বাংলা’ কোনো দলের নয়, এটি স্বাধীনতার স্লোগান; স্বাধীনতাবিরোধী শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত