আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১০দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই দুই উপজেলাকে পরিকল্পিত শিল্প অঞ্চলকে হিসেবে গড়ে তুলা হবে। যুবকদের কর্মস্থান এখানে নিশ্চিত করা হবে। শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা হবে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, এই গ্রাম থেকে ৫৪বছর নেতৃত্ব দিয়েছে। এই গ্রামের মানুষ অতীতের মত আগামীতেও নেতৃত্ব হারা হবে না। আমি আপনাদের ভাই আপনাদের ঘরের ছেলে। আগামীতে হাইলধর বাসীর নেতৃত্ব পুরো আনোয়ারায় ব্যালট বিপ্লব হবে। দীর্ঘ ৫০ বছর এই গ্রাম থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের এই উপজেলার জন্য কাজ করেছেন। ইনশাআল্লাহ আমিও এই দুই উপজেলার মানুষের জন্য নিজেকে উজাড় করে দিব।
সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর নিজ বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। গ্রামবাসীর উদ্যোগে স্থানীয়রা নির্বাচন উপলক্ষে পান-চল্লার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে উঠান বৈঠকে গ্রামবাসীর ঢল নামে। এসময় দাঁড়িপাল্লার স্লোগানে মুখর হয়ে ওঠে।
উঠান বৈঠকে স্থানীয়রা বলেন, আমরা অতীতে রাজনৈতিক দল দেখি নাই, মার্কা দেখি নাই। আমরা ব্যক্তি হিসেবে বাবু পরিবারের জন্য কাজ করেছি। এই নির্বাচনেও আমাদের ঘরের ছেলে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী নির্বাচন করছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমাদের ছেলের বিজয় নিশ্চিত করতে হবে।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শামসুর সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক উপজেলা সেক্রাটারি আব্দুস সবুরের সঞ্চলনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া জিরি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লমা শাহাদাত হোসেন, ব্যাংকার আলী নেওয়াজ, কলিম উল্লাহ, হাইলধর বদিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদ, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রাটারি শহীদুল্লাহ্, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গ্রামের মুরব্বিরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট