ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়াকর্শপ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
বাঁশখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়াকর্শপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়াকর্শপ অনুষ্ঠিত
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা বুধবার (২৮ জানুয়ারী) 
সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা প্রাথমিক অফিস কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওসমান গণীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মাহমুদ সাদ্দাম, সহকারী পরিচালক (ক্যাশ) মোঃ সিরাজুল মোস্তফা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, খাদ্য অফিসার মোঃ সেলিম, বিআরডিভি অফিসার মোঃ এনামুল হক, সোনালী ব্যাংক জলদী শাখা ব্যবস্থাপক লিটন দাশ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম প্রমূখ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যেগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না