ঢাকা | বঙ্গাব্দ

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে এক টাকাও দুর্নীতি হবে না: শাহজাহান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে এক টাকাও দুর্নীতি হবে না: শাহজাহান চৌধুরী ছবির ক্যাপশন: শাহজাহান চৌধুরী
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও লোহাগাড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা,চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী  আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন,বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তার জন্য বরাদ্দ ৬০ লাখ টাকা হলে সেখান থেকে ৪০ লাখ টাকা চুরি হয়েছে। এত বড় দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এক টাকাও দুর্নীতি হবে না।’ 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনকে তৎপর থাকতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা না ঘটে। বর্তমানে তরুণ প্রজন্ম জামায়াতকে ভোট দিতে আগ্রহী।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান চৌধুরী বলেন, এই আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াত যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড