মঞ্জুরুল ইসলাম লিটন স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে
।২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী দীপেন দেওয়ান বলেন, "বিগত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দিনের ভোট রাতে হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে লংগদু-সহ পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, ধানের শীষ জয়ী হলে পাহাড়ের সব ধর্মের ও বর্ণের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবে।
ভাসান্যাদম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা ও উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এ ছাড়া লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বারেক দেওয়ানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
পথসভা শেষে স্থানীয় ছয়জন বর্তমান ও সাবেক মেম্বারের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। নবাগতদের মধ্যে রয়েছেন আব্দুল মোনাফ মেম্বার, ফারুক মেম্বার, বাবুল মেম্বার, সোলাইমান মেম্বার, শাহ জালাল মেম্বার ও জয়নাল পিসি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ফুল দিয়ে তাঁদের দলে বরণ করে নেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট