কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকা থেকে মধ্যরাতে সুজুকি জিকসার কোম্পানির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যার রেজিষ্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো ল (১৫-০৪৩৬), ইঞ্জিন নং BGAI ৪৭৫৮১৯ এবং চেসিস নং MB8NG4BBBJ9105271।এ ঘটনায় ভুক্তভোগী গাড়ি'র মালিক মো: ইসমাইল কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিকলবাহা ৭নং ওয়ার্ড ফকিরা মসজিদ এলাকার তার নিজ বসতবাড়ির সামনের গেইটের থালা কেটে রাত ১.৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা চোরেরা সুযোগ বুঝে মোটরসাইকেল'টি চুরি করে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে ইসমাইল মা নামাজ পড়তে উঠে দেখে সামনের দরজার গেইট খোলা অবস্থায় গিয়ে দেখে ছেলের মোটরসাইকেল'টি নেই মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরে থানায় অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কর্ণফুলী থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনেiর আওতায় আনার পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট