মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রামে শিক্ষার্থীরা এখন ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই বিনা মূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন। পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ সোমবার পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় তিনি বলেন, প্লাস্টিক মাটিতে মেশে না, মশার আবাস তৈরি করে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। চিড়িয়াখানার সামনে নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দিলেই শিক্ষার্থীরা ফ্রি প্রবেশাধিকার পাবেন।
একই সভায় কৃষিজমির টপসয়েল কেটে ইট তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। বৈধ উৎস থেকে মাটি ব্যবহার করতে হবে।
ডিসি বলেন, পরিবেশ সবার। এই পৃথিবী ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। সবাইকে দায়িত্ব নিতে হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট