ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
চট্টগ্রামের লোহাগাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবির ক্যাপশন: চট্টগ্রামের লোহাগাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ad728
আব্দুল ওয়াহাব,লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত। 

মঙ্গলবার(০১সেপ্টেম্বর)  ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঠাকুরদিঘী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের পুত্র ফিরোজ আহমেদ তৌহিদ ও একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর পুত্র মাহি উদ্দিন।

 স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি বাইকের সাথে বিপরীতমুখি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক  মারা যান। আহত এক জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাও মৃত্যু হয়। তারা বাইক যোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। চাঁদপুর ফেরার পথে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে মিনিট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ও বাইক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ