ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে চার মাসের শিশু অপহরণ: র‍্যাবের অভিযানে শিশু উদ্ধার, দুইজন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
বান্দরবানে চার মাসের শিশু অপহরণ: র‍্যাবের অভিযানে শিশু উদ্ধার, দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: বান্দরবানে চার মাসের শিশু অপহরণ: র‍্যাবের অভিযানে শিশু উদ্ধার, দুইজন গ্রেফতার
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



চট্টগ্রাম থেকে ফিরে: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় চার মাসের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেফতার করে অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‍্যাব।

গত ৩১ আগস্ট রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে আসামি মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং তার স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)-কে আটক করে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ কক্সবাজার। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চার মাস পাঁচ দিনের শিশু মারুফা জান্নাত মাহিকে।

শিশুটি নাইক্ষ্যংছড়ি থানার দক্ষিণ হালামী পাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। গত ২১ আগস্ট পরিবার নিয়ে ফুপুবাড়ি ইসলামপুরে বেড়াতে গেলে পরদিন বিকেল পাঁচটার দিকে ত্রিশা শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল চার্জ দিতে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। পরে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুর মায়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং-২২, তারিখ ২৬ আগস্ট)। মামলায় পাঁচজন নামধারী ও কয়েকজন অজ্ঞাত আসামি রয়েছে। গ্রেফতারকৃত দুজন এজাহারনামীয় ৩ ও ৪ নম্বর আসামি।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত শিশুকে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন