ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ছবির ক্যাপশন: চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানায় পুলিশ। এর আগে, গতকাল সোমবার ডবলমুরিং মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সন্দ্বীপের বাউরিয়া এলাকার সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা এলাকার মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)।
ডবলমুরিং মডেল থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের নেতৃত্বে এসআই সোহাগ রানাসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, গ্রেফতারদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা