ঢাকা | বঙ্গাব্দ

চবি মেডিকেল সেন্টারে চালু হলো মিনি অপারেশন থিয়েটার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
চবি মেডিকেল সেন্টারে চালু হলো মিনি অপারেশন থিয়েটার ছবির ক্যাপশন: চালু হলো মিনি অপারেশন থিয়েটার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চাকসুর দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে মিনি অপারেশন থিয়েটার উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চবি মেডিকেল সেন্টারের জন্য এটি একটি মাইলফলক। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন বলেন, চাকসুর পরিকল্পনা ও মেডিকেল সেন্টারে মিনি অপারেশন থিয়েটার বাস্তবায়ন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে চবি মেডিকেল সেন্টারে একটি মিনি অপারেশন থিয়েটার চালুর প্রতিশ্রুতি ছিল। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আমি আনন্দিত।

উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, চবি মেডিকেল সেন্টারেের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা