ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ছবির ক্যাপশন: ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনিকে যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন