ঢাকা | বঙ্গাব্দ

হালিশহর হোসাইন আলাইহিস সালাম ট্রাস্ট ইমামবাড়ায় পবিত্র নিমায়ে শাবান পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
হালিশহর হোসাইন আলাইহিস সালাম ট্রাস্ট ইমামবাড়ায় পবিত্র নিমায়ে শাবান পালিত ছবির ক্যাপশন: হোসাইন আলাইহিস সালাম ট্রাস্ট ইমামবাড়ার পেশ ইমাম সৈয়দ ফিরোজ আলী আবেদীর সাথে সকল মুসল্লী আনন্দ ভাগাভাগির ক্ষনে
ad728
কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম 

চট্টগ্রামের হালিশহরস্থ হোসাইন আলাইহিস সালাম ট্রাস্ট ইমামবাড়ায় পবিত্র নিমায়ে শাবানের মহিমান্বিত রজনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমালে নিমায়ে শাবান সম্পন্ন  হয়েছে। এতে বিপুলসংখ্যক মুমিন মুসল্লি অংশগ্রহণ করেন এবং সারারাতব্যাপী ইবাদত, দোয়া ও তওবার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত কামনা করা হয়। রাতশেষে উপস্থিত মুসল্লিরা একসঙ্গে সাহরি গ্রহণ করেন এবং পরদিন নফল রোজা পালন করেন,

বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি , হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মানবতার জন্য প্রতীক্ষিত ত্রাণকর্তা। উনার পবিত্র জন্মদিবস উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে আনন্দময় অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর হোসাইন আলাইহিস সালাম ট্রাস্ট ইমামবাড়ার পেশ ইমাম সৈয়দ ফিরোজ আলী আবেদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার আমির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হোসাইন আলাইহিস সালাম ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য মেহেদী হোসেন চৌধুরী শাওনসহ অন্যান্য সদস্যবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত