ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিকেলে টিম ডিএসসির নীরব মানবিক উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
চট্টগ্রাম মেডিকেলে টিম ডিএসসির নীরব মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন: চট্টগ্রাম মেডিকেলে টিম ডিএসসির নীরব মানবিক উদ্যোগ
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নীরব করিডোরে অসহায় ও ক্ষুধার্ত রোগী-স্বজনদের পাশে দাঁড়িয়েছে টিম ডিএসসি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কোনো আনুষ্ঠানিকতা, ব্যানার কিংবা প্রচারণার আয়োজন ছাড়াই হাসপাতালের বিভিন্ন করিডোরে একবেলার খাবার বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

ক্ষুধার্ত মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়ার প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে সহমর্মিতা ও মানবতার অনন্য দৃষ্টান্ত। একটি খাবারের প্যাকেট হয়তো বড় কোনো পরিবর্তন আনতে পারে না, তবে অপেক্ষারত একজন মানুষের মুখে সাময়িক স্বস্তি এনে দিতে পারে আর সেই মানবিক অনুভূতিই ছিল উদ্যোগটির মূল উদ্দেশ্য।

আয়োজকদের ভাষ্য, সমাজে ইতিবাচক পরিবর্তন সবসময় বড় আয়োজনের মধ্য দিয়ে আসে না; বরং ছোট ছোট মানবিক উদ্যোগই ধীরে ধীরে মানুষের মাঝে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে। সেই প্রত্যয় থেকেই প্রচারের আড়ালে থেকে চট্টগ্রাম মেডিকেলের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে টিম ডিএসসি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স