ঢাকা | বঙ্গাব্দ

র‌্যাব-৭-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
র‌্যাব-৭-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: র‌্যাব-৭-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার
ad728
মুহিবুল হাসান রাফি 




 রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডিএমপির মোহাম্মদপুর থানার মামলা নং-৩৩(০৬)২০ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/১৪(গ) ধারায় দণ্ডিত এই আসামি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবস্থান করছিলেন। গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮:১৮টায় র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল খুলশী থানার ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামির বয়স ২৯ বছর। বাবা মো. ফারুক। স্থায়ী ঠিকানা পাহাড়তলী, থানা খুলশী, চট্টগ্রাম মহানগরী। আটকের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়