মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষের সমর্থনে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের মুন্সিগ্রামে ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়ার আয়োজনে নির্বাচনী পাড়া বৈঠক সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রæয়ারি) রাতে আয়োজিত পাড়া বৈঠক ঢাকা বিশ^বিদ্যালয় শহিদ উল্ল্যা হলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জাবেদের সভাপতিত্বে এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক ভ‚ঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট অলিউল কবির ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মনি, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আহমদের রহমান মাসুম, ইছাখালী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সেলিম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হক প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা রফিক, ইসমাইল, জায়েদ, নোমান, ছাত্র নেতা রাফি ও ইফাজ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রæয়ারি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি ধর্ম ব্যবসায়ীরা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। একটি নিরাপদ মিরসরাই গড়তে বিপুল ভোটে মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

দৈনিক চট্টগ্রামপোস্ট