ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৩ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহানের সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
চট্টগ্রাম-১৩ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহানের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: এস এম শাহজাহানের সংবাদ সম্মেলন
ad728
আনোয়ারা (চট্টগ্রাম)  সংবাদদাতা 

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন সুফিবাদি সুন্নি জনতা অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকে সুন্দর কথা বলছে। করোনা বা বিপদের সময়ে অতীতে কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। মানুষ পরিবর্তন চায়। শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য 
মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সাধারণ জনতা মোমবাতি প্রতীকের পক্ষে ব্যালটের মাধ্যমে ইতিহাস রচনা করবে।  

আনোয়ারা চাতরী এলাকায় একটি কনভেনশন হলে সোমবার (৯ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ, স ম হামেদ হোছাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আলকাদেরী, হাফেজ আবদূর রহিম, মফিজ উল্লাহ, হাফেজ নুরুল আলম প্রমূখ। এসময় বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

মাওলানা এস এম শাহজাহান বলেন, সুফিবাদি সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাদাবাজি, হানাহানি মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকারের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
এখানে ১৩০টি পীর আউলিয়ার মাজার, দরগাহ খানকা রয়েছে। আমরা পীর আউলিয়ার অনুসারী। অথচ ৫ আগস্টের পর আমরা কী দেখলাম! অসংখ্য মাজারে হামলা করা হয়েছে। সুন্নিপন্থি অনেক আলেমকে মসজিদের ইমামতি থেকে বাদ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ দেয়া হয়েছে। এসব অন্যায়ের দাতভাঙ্গা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। 

তিনি বলেন, আমরা তরুণ-যুবশক্তিকে জনশক্তিকে করতে চাই। টানেল কেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত দেয়াঙ পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারী হাসপাতালে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে। পীর-আউলিয়া-সুফিবাদী নিদর্শনগুলো সংরক্ষন করে মাজারকেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে।

সুন্নিজোটের প্রার্থী শাহজাহান বলেন, মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার জেহাদ চলবে সমবসময়। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাদক কারবারি ও চাঁদাবাজের ঠাই এই আনোয়ারা কর্ণফুলীতে হবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ