ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ad728
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আক্রান্ত রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ডেঙ্গু এখন শুধু মশক নিধনের বিষয় নয়, এটি একটি সমন্বিত জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুর উৎস এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক সমাজ এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নগরীর হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

মেয়র আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমরা নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে মশক নিধন, লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় আধুনিক ও কার্যকর চিকিৎসাপদ্ধতি অনুসরণ করা হচ্ছে।”

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে তিন দিনে একদিন জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।

মেয়র বলেন, “এডিস মশা আমাদের ঘরবাড়ির আশপাশেই বংশবিস্তার করে। তাই নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। নগরবাসী সচেতন হলে এবং সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমে সহযোগিতা করলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”

ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে উল্লেখ করে মেয়র বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও একটি পরিচ্ছন্ন, নিরাপদ নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ