ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১ অক্টোবর এ নির্ধারণ করা হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। ১ অক্টোবর তিনি ফেনী আসবেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল তড়িঘড়ি করে। ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড