ঢাকা | বঙ্গাব্দ

রমজানের আগে মিরসরাইয়ের ৫ শতাধিক অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
রমজানের আগে মিরসরাইয়ের ৫ শতাধিক অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী ছবির ক্যাপশন: অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
রমজান এলেই ছোটকমলদহ গ্রামের আয়েশা বেগমের মনে চিন্তার ভাঁজ পড়ে। সংসারের একজন উপার্জনকারী হলেও মাসজুড়ে সেহরি ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় তার জন্য কঠিক কাজ। ছোট্ট দুই সন্তান নিয়ে প্রতিদিনের খরচ সামলানোই তার এক কঠিন পরীক্ষা। তবে এবার রমজান শুরুর আগেই তার ঘরে পৌঁছে গেছে পুরো মাসের খাদ্যসামগ্রী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ, বড়কমলদহ, হাইতকান্দি ও আশেপাশের গ্রাম মিলিয়ে এরকম আরো পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রীসহ প্রয়োজনীয় দ্রব্য তুলেদেন ব্যবসায়ী জামশেদ আলম।

সহায়তা সামগ্রীর মধ্যে ছিল পুরো রমজান মাসের জন্য চাল, আলু, আটা, ভোজ্যতেল, ছোলা, পেঁয়াজ, চিড়া, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতিটি পরিবারের সঙ্গে নগদ অর্থও দেওয়া হয়েছে।

আয়েশা বেগম বলেন, 'রমজানের আগে এতকিছু একসাথে পাওয়া আমাদের জন্য বড় সহায়তা। অন্তত মাসজুড়ে খাবারের চিন্তা কম থাকবে। কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে দেখে খুব ভালো লাগছে। এটি আমাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তিও নিয়ে এসেছে।'


দিনমজুর আবদুল কাদের বলেন, 'আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য মানবিক সাপোর্ট। এই এলাকায় অনেক বড় মাপের মানুষ আছে তারা আমাদের পাশে দাঁড়া না। এটা একটা মনের বেপার যা প্রতিটা মানুষের থাকে না। প্রতিবছর এই মানুষটা আমাদের সহয়তায় এগিয়ে আসে এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

ব্যবসায়ী জামশেদ আলম বলেন, '২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে নিজ এলাকায় রমজান শুরুর আগে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমি এই এলাকার সন্তান। সামাজিক দায়িত্ববোধ থেকেই চেষ্টা করি মানুষকে কিছুটা স্বস্তি দিতে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব। 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস. এম. হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মনির, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন এবং ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন মাসুদ। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য