আব্দুল ওয়াহাব,লোহাগাড় চট্রগ্রাম:চট্রগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয় ।
এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে লোহাগাড়ার জমিদার বাড়ির কৃতি সন্তান,সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র , বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী।
অনুমোদিত কমিটিতে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অন্যরা হলেন জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওসমান গণি এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবদুল আলমকে মনোনীত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ও এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করা খুব গৌরবের। আমার কাছে দায়িত্বটা বেড়েই গেলে। আমি আমার সাধ্যমত এই বিদ্যালয়ের শিক্ষার মানকে এগিয়ে,নিয়ে যেতে কাজ করবো ইনশাল্লাহ।
বিদ্যালয়ের নতুন সভাপতি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে আধুনগর উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য । দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন ।
বিদ্যালয়ের নতুন সভাপতি এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আরও বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।
দৈনিক চট্টগ্রামপোস্ট