ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাঠানি ব্রিজ এলাকার ‘আলোকিত কনভেনশন হল’-এ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। মেলা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রকি ও এম নাজিম উদ্দিন বখতিয়ারের সঞ্চালনা ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীজন উপস্থিত ছিলেন।  
​উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পণ্যের পসরা প্রদর্শনকারী স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদের ক্ষুদ্র ও কুটির শিল্প বিকশিত হয় এবং স্থানীয় অর্থনীতি আরও বেশি গতিশীল ও শক্তিশালী হয়ে ওঠে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন