ঢাকা | বঙ্গাব্দ

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে আগ্রহী করে তুলতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে আগ্রহী করে তুলতে হবে ছবির ক্যাপশন: পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে আগ্রহী করে তুলতে হবে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
ধর্মীয় অনুশাসন মেনে যে শিক্ষা গ্রহণ করা হয় তা বাস্তবিক অর্থেই ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অধিকতর ইতিবাচক প্রভাব রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী।

তিনি বলেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষা-দীক্ষা এবং জ্ঞান অর্জনের তীর্থশালা। এখানে যা কিছু শেখানো হয়, তা ভবিষ্যৎ জীবনের স্তম্ভ হিসেবে পরিগণিত হয়। যে কোনো ধর্মই মানুষকে সততা, ন্যায়পরায়ণতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের ফৌজদারহাটস্থ কে এম হাইস্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, যারা ভাল ফলাফল করেছে, তাদের আরও ভালো করতে হবে। যারা একটু কম ভালো করেছে, তাদের আরও জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে শিক্ষার্থী নিজের, পরিবার, বিদ্যালয় এই তিনের সমন্বয় ঘটাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মানার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা গেলে কোনো শিক্ষার্থীর পক্ষেই বিপথগামী হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অধিকার ও আবদার অনেক বেশি। এই প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারতার সঙ্গে যেমন যুক্ত হতে হবে, তেমনি এর খারাপ দিকগুলোও সচেতনভাবে এড়িয়ে যেতে হবে।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

কে এম হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম-আহ্বায়ক সালামত উল্ল্যাহ সালাম, বিএনপি নেতা সাইফুল হুদা মোহাম্মদ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আবুল হাশেম, জাহেদুল হাছান, আশরাফ আলী মেম্বার, তারেক হোসেন প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ