ঢাকা | বঙ্গাব্দ

মাইক্রোবাসে এসে আওয়ামী লীগের পক্ষে মিছিল, ধাওয়া দিয়ে ১২ জনকে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
মাইক্রোবাসে এসে আওয়ামী লীগের পক্ষে মিছিল, ধাওয়া দিয়ে ১২ জনকে আটক ছবির ক্যাপশন: মাইক্রোবাসে এসে আওয়ামী লীগের পক্ষে মিছিল, ধাওয়া দিয়ে ১২ জনকে আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন। তাদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার ছিল। একপর্যায়ে তারা মিছিল শুরু করেন।

এ সময় কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ১২ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না