আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় মাদক নির্মূলে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন গুয়াপঞ্চক গ্রামের এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস কাঞ্চন রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এম. লোকমান শাহ, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শ্রমিক দল নেতা আলমগীরসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট