ঢাকা | বঙ্গাব্দ

৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত ছবির ক্যাপশন: বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজনৈতিক দৃশ্যপটে শুরু হয়েছে নতুন এক হিসাব-নিকাশ। চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার আর সামাজিক যোগাযোগমাধ্যম—সর্বত্রই এখন একটিমাত্র নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে: মোহাম্মদ বাবুল হোসেন (বাবুল)। এলাকার তরুণ ও সম্ভাবনাময় এই মুখ একজন সফল ব্যবসায়ী এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে ইতোমধ্যে ওয়ার্ডবাসীর মনে গভীর আস্থার জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রচারের আড়ালে থেকে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডকে একটি মডেল, পরিকল্পিত এবং শতভাগ মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ব্যক্তিগত কোনো প্রাপ্তির আশায় নয়, বরং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, গরিব ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকায় ভোটারদের একটি বড় অংশ তাকে পরিবর্তনের উপযুক্ত রূপকার হিসেবে দেখছেন। ​"ওয়ার্ডবাসীর মুখে মুখে এখন একটাই কথা—এমন একজন সৎ, দূরদর্শী ও আপসহীন তরুণ প্রতিনিধি প্রয়োজন, যিনি শুধু প্রতিশ্রুতিই দেবেন না, বরং কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করবেন।" নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মের এই জাগরণে নির্বাচনী লড়াইয়ে মোহাম্মদ বাবুল হোসেনের অবস্থান দিন দিন আরও বেশি শক্ত ও অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য