ঢাকা | বঙ্গাব্দ

চসিকের ভেজাল বিরোধী অভিযান, বার কোয়ার্টারে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
চসিকের ভেজাল বিরোধী অভিযান, বার কোয়ার্টারে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: চসিকের ভেজাল বিরোধী অভিযান, বার কোয়ার্টারে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি,

নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরি, বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিকের ব্যবহার এবং পণ্য তৈরিতে পোড়া তেল বার বার ব্যবহার করার অপরাধে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্ণাপাড়ার মায়ের দোয়া চানাচুর কারখানার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি