ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে বেড়াতে এসে নারী পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
কক্সবাজারে বেড়াতে এসে নারী পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: কক্সবাজারে বেড়াতে এসে নারী পর্যটকের মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজার সৈকতে বেড়িয়ে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সীমা আক্তার (১৮)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে।

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আজমল বলেন, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বৌসহ ফুফির পরিবারের সবার সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫জনের দল কক্সবাজারে পৌঁছান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন