ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
লোহাগাড়ায় করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান ছবির ক্যাপশন: লোহাগাড়ায় করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় করাতকলে বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চুনতি বনবিভাগ।এ সময় তিনটি করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং বিবিধ গোল কাঠ জব্দ করা হয়।

বুধবার(৭ অক্টোবর) সকালে উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন আধুনগর খাঁন হাট বাজারের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করাতকলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং সুস্পষ্ট ভাবে করাতকল লাইসেন্স বিধিমালা কতিপয় বিধান লঙ্ঘন করায় সংশ্লিষ্ঠ ধারা অনুযায়ী মোট ১৬ হাজার টাকা জরিমানা দেওয়া হয় এবং বিবিধ গোল কাঠ জব্দ করা হয় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানের সময়  উপস্থিত ছিলেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান,সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন,লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ রুবেল সহ চুনতি ও সাতগড় বনবিভাগের কর্মীরা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন