ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
চন্দনাইশে বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ ছবির ক্যাপশন: মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের উপহারের ২৫ কার্টুন খেজুর উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় সরেজমিন পরিদর্শন করে স্বহস্তে এতিমখানার প্রতিনিধি ও শিশু শিক্ষার্থীদের হাতে খেজুরের প্যাকেট যথাযথভাবে বন্টন করে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ স্থাপন করলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভূঞা, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা।

এ সময় ২৫টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ২৫ কার্টুন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টুনে আট কেজি করে মোট ২০০ কেজি খেজুর ছিল। যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, "পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন