ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কণ্ঠধীর তিনদিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কণ্ঠধীর তিনদিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন ছবির ক্যাপশন: চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কণ্ঠধীর তিনদিনব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন
ad728
নিউজ ডেস্ক, ৮ অক্টোবর ২০২৬ | চট্টগ্রাম

ক্যালিগ্রাফি শিল্পের মাধ্যমে সমাজের প্রতিটি কোণে রাসুল প্রেমের সুবাতাস ছড়িয়ে পড়তে পারে। এ শিল্পচর্চার বিকাশে সংশ্লিষ্ট সবার এগিয়ে আসা জরুরি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারীতে প্রযোজনা প্রতিষ্ঠান কণ্ঠধী আয়োজিত 'রাসুল আমার ভালোবাসা' শীর্ষক তিনদিনব্যাপী ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ কথা বলেন।

আজ বিকালে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারীতে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাছাইকৃত ১০০টি ক্যালিগ্রাফি নিয়ে সাজানো এ আয়োজন চলবে ৮ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

শিল্পী মোহাম্মদ তোয়াহা, কবি চৌধুরী গোলাম মাওলা, শিল্পী সিকান্দার মেহেদী, প্রেসিডন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, কবি মাঈন উদ্দিন জাহেদ, শিল্পী গিয়াসউদ্দিন কাদের, আবদুল হক ও আশফাকুর রহমান যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

আয়োজক কমিটির আহবায়ক অনুবাদক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী।

উদ্বোধনী দিনে প্রদর্শনীতে অংশ নেন শিল্পী মউদুদুল আলম, সাহিত্য সমালোচক আমীরুল ইসলাম, সংস্কৃতি সংগঠক মুহাম্মদ কামাল উদ্দিন, নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান, আবৃত্তিকার মিশফাক রাসেল ও শিশু সংগঠক মিশকাত উদ্দিনসহ শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ।

এ আয়োজন উপলক্ষ্যে প্রদর্শনীর ক্যালিগ্রাফিগুলো নিয়ে 'রাসুল আমার ভালোবাসা' শিরোনামে একটি ক্যাটালগও প্রকাশিত হয়েছে।

আয়োজকরা বলেন, বাংলাদেশে ক্যালিগ্রাফি চর্চায় অনুকরণ প্রবণতা থেকে বেরিয়ে নতুন নতুন ধারার পাশাপাশি বিষয়বৈচিত্র্য ও মাধ্যমের ভিন্নতা আনা সময়ের দাবি। শিল্পের নানা ফর্মে ঐহিক প্রত্যয় নবধারা সৃষ্টির প্রেরণা হিসেবে কাজ করবে, এ প্রদর্শনীর কাছে তাঁদের এমনই প্রত্যাশা।

প্রদর্শনীর তথ্য
- আয়োজক: কণ্ঠধী
- স্থান: শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারী, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
- সময়কাল: ৮–১০ অক্টোবর ২০২৬
- প্রদর্শিত কাজ: বাছাইকৃত ১০০টি ক্যালিগ্রাফি

বিনীত
আবদুল্লাহ আল মাসউদ 
সদস্য সচিব, আয়োজক কমিটি
কণ্ঠধী নিবেদিত 'রাসুল আমার ভালোবাসা'

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য