ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে তক্ষকসহ পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
খাগড়াছড়িতে তক্ষকসহ পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার
ad728
নিজস্ব প্রতিবেদক, 

খাগড়াছড়ি খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের হাফেজ আলী (৩৮) ও আমিরুল ইসলাম (২৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

​অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে একটি ‘মেডিপ্লাস’ টুথপেস্টের বাক্সের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তক্ষকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে উদ্ধারকৃত তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৪১ (৩) তফসিল ১(খ) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

​বিশেষজ্ঞরা বলছেন তক্ষক নিয়ে সমাজে বিভিন্ন অবাস্তব 'মিথ' বা গুজব প্রচলিত থাকায় প্রাণীটি আজ চরম বিপন্নতার মুখোমুখি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তক্ষকের দেহে বিরল ওষুধি গুণ রয়েছে এবং এটি কোটি টাকায় বিক্রি হয়—এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূলত উচ্চমূল্যের প্রলোভন দেখিয়ে একটি অসাধু চক্র এই গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?