ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি॥ 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বাংলাদেশ স্কাউটস, দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে এ সংক্ষিপ্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জনাব তানজিল পারভেজ।

এ সময় বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্কাউট সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য, নৈতিক শিক্ষা এবং তরুণ প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

আয়োজকরা জানান, স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা