ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না -এমপি এনাম।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
পটিয়ায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না -এমপি এনাম। ছবির ক্যাপশন: পটিয়ায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না -এমপি এনাম।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম ঃপ্রতিনিধি- চট্টগ্রামের পটিয়ায় আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে প্রস্ততিমূলক সভায় মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম, পূজা মন্ডপে কোন কিছুতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না বলে কড়া হুশিয়ারী দেয়। 
সোমবার (১২ই অক্টোবর)উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানে সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আসন্ন দূর্গাপুজার আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে প্রস্ততি সভায় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধান অতিথি আরো বলেন,ধর্ম যার যার উৎসব সবার।কিন্তু উৎসব সুন্দরভাবে,শান্তি শৃঙ্খলা পরিবেশে পালন করতে হবে।আরেকজনের ক্ষতি করে, এলাকায় দূর্নাম ঘটিয়ে,পরিবেশ নস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎসব করতে দেয়া যাবে না।এই ব্যাপারে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদককে সজাগ থাকতে বলা হচ্ছে।বিশৃঙ্খলা দেখা মাত্র প্রশাসনকে আবহিত করতে নির্দেশ দেয়া যাচ্ছে।আর নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে।পটিয়া উপজেলা ও পৌরসভায় মোট ২০১টি পূজা মন্ডপ আছে।প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্য নিয়মিত উপস্থিত থাকবে।এছাড়া পুলিশ সদস্য নিয়মিত টহল দেবেন।
এতে আরো বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন,ওসি জিয়াউল হক জিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যন শফিকুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের।উপস্হিত ছিলেন মইনুল আলম ছোটন,জেলা যুবদলের সহ সভাপতি শাহজাহান চৌধুরী,যুবদল নেতা ওবাইদুল হক পিবলু,কুসুমপুরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যন বখতিয়ার উদ্দিন বকুল।জেলা পূজা উদযাপন কমিটির দিলিপ ঘোষ দিপু,আইন শৃঙ্খলা রক্ষাকারী ও ফায়ার সার্ভিস সদস্য এবং প্রতিটি ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,নেতৃবন্দগণ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড