ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ হতদরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় সর্বমোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা উপ-বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দীঘিনালা উপজেলার জন্য বরাদ্দ ছিল ৮০ হাজার টাকা।

উক্ত বরাদ্দ থেকে উপজেলার ৮০ জন গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশমতো মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়। ঈদের আগে এই অনুদান সাধারণ মানুষের ঈদ আয়োজনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের ঈদের আনন্দ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুবিধাভোগীরা মনে করেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি