ঢাকা | বঙ্গাব্দ

টেরিবাজারে মার্কেটে আগুন, নিঃশ্বাস নিতে না পেরে ২ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
টেরিবাজারে মার্কেটে আগুন, নিঃশ্বাস নিতে না পেরে ২ জনের মৃত্যু ছবির ক্যাপশন: ২ জনের মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় কে.বি. অর্কিড প্লাজা নামে একটি মার্কেটের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নি:শ্বাস নিতে কষ্ট হওয়ায় আরও একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-পটিয়া উপজেলার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত মোহাম্মদ মামুন (২৮)।

 

মার্কেটের পঞ্চম তলার পাকিজা টেইলার্সের মালিকের ভাই মো. সানি জানান, সকালে হঠাৎ করে চতুর্থ তলায় আগুন লেগে যায়। দ্রুত সেখান থেকে অনেককে বেরিয়ে আসতে দেখা যায়। পঞ্চম তলায় সব টেইলার্সের কারখানা। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পারছিলেন না মোহাম্মদ ইউনূস ও সোলাইমান। আমরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মামুন নামে আরও একজনকে হাসপাতালে নিয়ে এসেছি।

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে টেরিবাজারে অগ্নিকাণ্ডে আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নন্দনকান ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৫৫ মিনিট আগুনের খবর পেয়ে তাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ