ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৮ ছবির ক্যাপশন: গ্রেফতার ৮
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরে অপরাধ দমনে পরিচালিত ‘এস ড্রাইভ’ অভিযানে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া–সংক্রান্ত অভিযোগে অন্তত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) নগরের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সাতজন ছিনতাইকারী, একজন কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলীসহ বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিএমপির কর্মকর্তারা জানান, নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ