ঢাকা | বঙ্গাব্দ

সৌদি প্রবাসীর কাতারে চলে যাওয়া লাগেজ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সৌদি প্রবাসীর কাতারে চলে যাওয়া লাগেজ উদ্ধার ছবির ক্যাপশন: সৌদি প্রবাসীর কাতারে চলে যাওয়া লাগেজ উদ্ধার, দৈনিক চট্টগ্রাম পোস্ট ও ইব্রাহিম সাহেবের প্রতি কৃতজ্ঞতা যাত্রীর
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম

​চট্টগ্রাম থেকে শারজাহ হয়ে সৌদি আরব যাওয়ার পথে এক বড় ধরণের বিপাকে পড়েছিলেন মো রাশেদ নামে একজন প্রবাসী। ভুলের কারণে তার নিজের গুরুত্বপূর্ণ লাগেজটি চট্টগ্রাম থেকে চলে যায় সোজা কাতারে! দিশেহারা ও উপায়হীন হয়ে শেষমেশ তিনি ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান। আর সেই লাইভই যেন বদলে দিল সবকিছু!

​ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওটি দৈনিক চট্টগ্রাম পোস্ট কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তারা চট্টগ্রাম বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম সাহেবের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করেন। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে লাগেজটির অবস্থান শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত শুরু করেন।

​পরবর্তী সময়ে তিনি প্রবাসীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সংশ্লিষ্ট বিমান সংস্থা, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করেন। একপর্যায়ে কাতারে চলে যাওয়া লাগেজটি শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়। পরে সেটি সৌদি আরবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

​ওই প্রবাসী জানান, দৈনিক চট্টগ্রাম পোস্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ, ইব্রাহিম সাহেবের বারবার যোগাযোগ এবং তাঁর একনিষ্ঠ আন্তরিকতা ও তৎপরতার কারণেই অল্প সময়ের মধ্যে লাগেজটির অবস্থান শনাক্ত ও উদ্ধারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

​তিনি দৈনিক চট্টগ্রাম পোস্ট কর্তৃপক্ষ ও ইব্রাহিম সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিরা বিদেশে কিংবা দেশে এ ধরনের সমস্যায় পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেলে দেশের প্রতি তাঁদের আস্থা, ভালোবাসা ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে।

​লাইভ দেখার পরই সহযোগিতার হাত বাড়িয়ে দেন হাজারো মানুষ। অবশেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম সাহেবের বিশেষ তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে সেই হারানো লাগেজ।

​প্রতিনিধিকে দেয়া এক বিশেষ বার্তায় ওই প্রবাসী অশ্রুসজল চোখে অশেষ কৃতজ্ঞতা জানান বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম সাহেবকে সেই সাথে ধন্যবাদ জানান 'দৈনিক চট্টগ্রাম পোস্ট' পরিবারকে। প্রবাসীর বিপদে দিনরাত মেহনত করায় ব্যাংকার মালেকুজ্জামান রাজু এবং ভুক্তভোগীর বন্ধু মিজানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি প্রানঢালা দোয়ায় সিক্ত করেন তিনি।

​মানবিক উদ্যোগ ও সঠিক পদক্ষেপের কারণেই আজ এক প্রবাসীর মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রবাসীদের পাশে চট্টগ্রামের মানুষের এই সহানুভূতি নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব