ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে সার্বজনীন বুড়া কালী মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
চট্টগ্রামের বাঁশখালীতে সার্বজনীন বুড়া কালী মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন: বক্তব্য দিচ্ছেন -চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
ad728

বিশেষ প্রতিনিধি | বাঁশখালী

​চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী 'সার্বজনীন বুড়া কালী মন্দির' পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ জাহিদুল ইসলাম।

​শনিবার (১৮ অক্টোবর) তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সুধীজন তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক মন্দিরের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে বাঁশখালীর প্রতিটি পূজা-পার্বণ ও ধর্মীয় উৎসব উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিশকাতুল ইসলাম পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তামজীদ হোসাইন এবং বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র জনাব কামরুল ইসলাম হোসাইনী উপস্থিত ছিলেন।

​এছাড়াও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল মন্দিরের উন্নয়ন ও স্থানীয় সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে