ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে শারদীয় দুর্গোৎসবে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
লংগদুতে শারদীয় দুর্গোৎসবে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা ছবির ক্যাপশন: লংগদুতে শারদীয় দুর্গোৎসবে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ 

পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলায় অসাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত বজায় রেখে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গত ২০ অক্টোবর মাইনীমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেন লংগদু জোনের নবাগত জোন কমান্ডার।

পরিদর্শনকালে জোন কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি জানান, যেকোনো ধর্মীয় উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত।

সেনাবাহিনীর এই আন্তরিক উপস্থিতিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম উৎসাহ ও নিরাপত্তার আমেজ লক্ষ্য করা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য