ঢাকা | বঙ্গাব্দ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছবির ক্যাপশন: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি কোনো ক্ষতির শিকার হননি। 

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ কারণে তার কোনো ক্ষতি হয়নি।

 

পুলিশ জানায়, এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা