ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ২ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
পটিয়ায় ২ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: পটিয়ায় ২ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের পটিয়ায় যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, নিহত দুই নারীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাকিবুল ইসলাম সাকিব এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আশরাফুল (সিফাত)।

বক্তারা বলেন, যৌতুকের দাবিতে নারীর ওপর নির্যাতন এবং এর ফলে প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিয়ের মতো একটি সামাজিক ও পারিবারিক বন্ধনকে যৌতুকের লেনদেনের সঙ্গে যুক্ত করে নারীর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যৌতুকের কারণে নির্যাতন, শারীরিক ও মানসিক নিপীড়ন এবং নারীর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা