ঢাকা | বঙ্গাব্দ

সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করলো সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করলো সেনাবাহিনী ছবির ক্যাপশন: মোবাইল উদ্ধার করলো সেনাবাহিনী
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত (৪ এপ্রিল) সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের Samsung Galaxy S23 Ultra মডেলের একটি মোবাইল ফোন পথিমধ্যে হারিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এ ঘটনায় পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনকে অবগত করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে পরিচালিত তৎপরতায় হারিয়ে যাওয়া ফোনটি দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে (৫ এপ্রিল) উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাঘাইহাট জোনের দ্রুত ও আন্তরিক উদ্যোগে আমার হারানো ফোন ফিরে পেয়েছি, যা আমাকে ভীষণভাবে আনন্দিত করেছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ পর্যটকদের মাঝে আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত