ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়া চরম্বায় ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
লোহাগাড়া চরম্বায় ফুটসাল ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ছে ছবির ক্যাপশন: লোহাগাড়া চরম্বায় ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ছে
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া মাস্টার পাড়া ফুটবল একাদশ বনাম ফ্রেন্ডস ইউনাইটেড এফসি।

আজ বিকেলে উপজেলার চরম্বা উচ্চ বিদ্যালয়ের মাঠে চরম্বা কালোয়ার পাড়া মানবিক সংগঠনের আয়োজিত  ফাইনাল ম্যাচে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরমান সভাপতিত্বে ও চরম্বায় স্পোর্টস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সামির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহ আলম চৌধুরী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সিনিয়র সদস্য  নাজমুল মুস্তাফা আমিন।

প্রধান মেহমান ছিলেন মোহাম্মদ মিয়া,চেয়ারম্যান চরম্ভা ইউনিয়ন পরিষদ, তরুণ ব্যবসায়ী  এরশাদ হোসেন।
গেস্ট অব অনার ছিলেন চরম্বা উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শফিকুল আলম লিটন।  এডভোকেট এহসানুল হক, পি,পি, চট্টগ্রাম জাজ কোর্ট। এছাড়াও চরম্বার সকল ক্রীড়ামোদী ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

খেলায় ফ্রেন্ডস ইউনাইটেড এফসি কে হারিয়ে পদুয়া মাস্টার পাড়া ফুটবল একাদশ জয় লাভ করেন।

এ সময় খেলায় আগত অতিথিরা বলেন খেলায় থাকলে যুব সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে সক্ষম হয়। খেলা মানুষকে মনকে প্রফুল্ল দেয়। অনেক যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক,জোয়াসহ বিভিন্ন ধরণের খারাপ কাজ থেকে বিরত থাকে। সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না